শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯.০৮ পিএম
  • ১৪৫ Time View
মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা
196

পরেশ বিশ্বাস, নিজস্ব  প্রতিনিধি মুকসুদপুর (গোপালগঞ্জ) :

মাদককে না বলুন, সুষ্ঠ সুন্দর সমাজ গড়ুন এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য সচিব এম মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, মফিজুর রহমান ফরিদ মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও যুবসমাজ মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026