মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আসামে ধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত  মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই ঘর পুড়ে ছাই মুকসুদপুরের ১৬ ইউনিয়নে ইউপি নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি  নীলফামারীতে মৎস্য পক্ষের উদ্বোধন,সম্মাননা পেলেন সফল তিন মাছ চাষী গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল তিন মৎস্যচাষিকে পুরস্কার

র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১.০০ এএম
  • ২০ Time View
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
41

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর খসড়াটি ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে। ভেটিং প্রক্রিয়া শেষ হলে এটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে বিলটি পাস হলে তা আইনে পরিণত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন আইনের আওতায় এসআরবি সরাসরি বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত হবে। পাশাপাশি সাধারণ নাগরিক ও ইউনিটের সদস্যদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

খসড়ায় এসআরবির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তল্লাশি, আটক, জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগের সুযোগ রাখার কথাও বলা হয়েছে।

২০০৪ সালে গঠনের পর থেকে র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ, বিভিন্ন বিতর্ক এবং আন্তর্জাতিক পর্যায়ের চাপের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে র‍্যাব সংস্কার বা বিলুপ্তির দাবি জোরালো হয়ে আসছিল।

এই প্রেক্ষাপটে র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন ইউনিটের কাঠামো, ক্ষমতা ও জবাবদিহির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে আইন পাসের পরই কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024