মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আসামে ধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত  মুকসুদপুরে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই ঘর পুড়ে ছাই মুকসুদপুরের ১৬ ইউনিয়নে ইউপি নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার এক দার্জি  নীলফামারীতে মৎস্য পক্ষের উদ্বোধন,সম্মাননা পেলেন সফল তিন মাছ চাষী গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল তিন মৎস্যচাষিকে পুরস্কার

গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬.০৩ পিএম
  • ৪৪ Time View
গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু
গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু
64

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে পৃথক ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল, দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম এবং কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের কৃষক মিটু খলিফা শনিবার বাড়ির কাছের জমিতে পাট কাটতে যান। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়ি ফেরার সময় তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খালে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।

রোববার সকালে স্থানীয়রা ওই খালে মিটু খলিফার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে শান্ত মোল্যা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, নেশার টাকার জন্য বাবার সঙ্গে শান্তর কথা কাটাকাটি হয়। পরে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী দাবি করেন, বাবুল মিয়া মাদকাসক্ত ছিলেন।

পৃথক তিনটি ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024