শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কৃতিত্বের জন্য পেলেন সম্মাননা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১.২১ পিএম
  • ২০২ Time View
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কৃতিত্বের জন্য পেলেন সম্মাননা
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কৃতিত্বের জন্য পেলেন সম্মাননা
265

গোপালগঞ্জ প্রতিনিধি |

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। দায়িত্ব পালনে আরও মনোযোগী ও পেশাদার হওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

পরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে পুলিশ সুপার শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) মোহাম্মদ সাইফুর রহমান।

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন আব্দুল্লাহ আল মামুন

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম এবং বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

বদলিজনিত বিদায় সংবর্ধনা

কল্যাণসভা শেষে বদলিজনিত কারণে বিদায়ী সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) মোহাম্মদ সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার)সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026