শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট, দিনে ১০–১২ ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কৃতিত্বের জন্য পেলেন সম্মাননা সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস না পাওয়ায় চালকদের সড়ক অবরোধ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশুসহ ২ জনের মৃত্যু লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকার সহায়তা শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু  কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশুসহ ২ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১.০০ পিএম
  • ৩৯ Time View
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশুসহ ২ জনের মৃত্যু
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, শিশুসহ ২ জনের মৃত্যু
48

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় একটি ১২ তলা আবাসিক ভবনের ১১ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আড়াই বছর বয়সী এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে ভিলে পার্লে পশ্চিমের বাপতিস্তা রোড এলাকায় একটি বহুতল ভবনের ১১ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভিলে পার্লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024