সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু  কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য 

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১.৫৫ এএম
  • ৫৩ Time View
শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ
শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ
77

নিজস্ব প্রতিনিধি সুমাইয়া নূর প্রভা : আজকের জাগরণ 

শিশু-কিশোরদের জন্য লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার লেখা ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক দুটি পপ-আপ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ -০৩ আসনের এমপি এস এম জিলানী, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, নারায়ণগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

আলোচক হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

এ ছাড়া বক্তব্য দেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং তৌহিদুর রহমান আওয়াল।

প্রকাশনা উৎসবে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা জরুরি। এ ক্ষেত্রে পপ-আপ বইয়ের সৃজনশীল উপস্থাপনা শিশুদের পাঠের প্রতি আগ্রহী করে তুলতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিশু-কিশোরদের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের বাইরে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের কাছেও এ ধরনের বই পৌঁছে দিতে বই দুটি ইংরেজিতে অনুবাদের প্রয়োজনীয়তার কথা বলেন।

লেখক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা বলেন, শিশু-কিশোরদের কাছে ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবনকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই তিনি বই দুটি রচনা করেছেন। প্রচলিত বইয়ের পাশাপাশি দৃশ্যমান ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোই তাঁর অন্যতম উদ্দেশ্য।

‘শহীদ জিয়ার গল্প শোনো’ বইটিতে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক শিশুদের উপযোগী করে তুলে ধরা হয়েছে। আর ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বইটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক সংগ্রামের নির্বাচিত বিষয় সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

পপ-আপ বইয়ের বিশেষত্ব হলো, পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে বইয়ের বিভিন্ন চরিত্র, স্থাপনা ও দৃশ্য ত্রিমাত্রিক বা থ্রিডি আকারে সামনে উঠে আসে। ফলে শিশুরা পড়ার পাশাপাশি বইয়ের বিষয়বস্তুকে দৃশ্যমানভাবেও উপভোগ করার সুযোগ পায়।

প্রকাশনা-সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসকে আকর্ষণীয় ও অভিজ্ঞতাভিত্তিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে এ ধরনের পপ-আপ বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024