রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু  কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু 

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩.৪২ পিএম
  • ২২ Time View
আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু 
আসামে বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু 
39

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার (৭ আগস্ট ) গুয়াহাটির উপকন্ঠে সোনাপুরের লালমাটি এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতির একটি বলেরোর ধাক্কায় প্রাণ হারালেন মা ও তাঁর ৫ বছরের কন্যা। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। জানা গেছে, গুয়াহাটি থেকে উজানের দিকে যাওয়া এএস ০৯-৪৪৯৪ নম্বরের একটি বলেরো একই দিকে চলা এএস ০১ জিইউ ৮৯৫১ নম্বরে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর বলোরোটি প্রায় ১০০ ফুট পর্যন্ত স্কুটিকে টেনে নিয়ে যায়। স্কুটারটি গাড়ির নিচে আটকে পড়ে এবং মা- মেয়ে দীর্ঘ সময় গাড়ির নিচেই চাপা অবস্থায় ছিলেন। মৃত মহিলার নাম নীলাক্ষী ইংতি রাহাং এবং তাঁর কন্যার নাম অদিতি রাহাং(৫)। তাঁদের বাড়ি সোনাপুরের চামতা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ক্ষেত্রী ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024