শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক-অভিনেত্রী মৌসুমী মৌ, শঙ্কামুক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল ড. সাইদুর রহমান লস্কর একাডেমির চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও মাহমুদ আশিক কবির বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০.০৮ এএম
  • ২৩ Time View
কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন
কর্ণাটকের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক: নিহত ৩ শ্রমিক, অসুস্থ কয়েকজন
28

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের কর্ণাটক রাজ্যের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও কয়েকজন শ্রমিক, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কর্ণাটকের ইয়াদগির জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ ঝাঁঝালো গন্ধ অনুভব করেন। গ্যাস কোথা থেকে লিক হচ্ছে তা বুঝে ওঠার আগেই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কারখানা খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেন।

এ ঘটনায় কারখানার ম্যানেজারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শ্রমিকদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024