বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান: ৩২ জন গ্রেপ্তার, ১১ মাদক কারবারির বিরুদ্ধে ১০ মামলা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ ঘোষণা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি

দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০.১১ পিএম
  • ২৪ Time View
দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
44

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে কবিরাজি চিকিৎসার আড়ালে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ‘কবিরাজ গোপাল’ পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন ও কুসংস্কারের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় ৮ লাখ টাকা

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গোপালপুর এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র,পেশায় কবিরাজ। মানুষের জটিল রোগ বালাই প্যারালাইসিস,অর্শ,গেজ,পাইলসহ ডুতেধরা, স্বামী স্ত্রীর দ্ধন্দ নিরসন,নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সহ যেকোনো জটিল রোগ ভালো করা, ভাগ্য পরিবর্তন এবং কুফরি কাটার নাম করে সাধারণ মানুষকে নিজের ডেরায় ডেকে । বিশেষ করে সহজ-সরল ও গ্রাম্য মানুষগুলো তার নিখুঁত প্রলোভনের শিকার হতেন। চিকিৎসার নামে প্রথমে নামমাত্র ফি নেওয়া হলেও পরবর্তীতে বিভিন্ন অলৌকিক বিপদ ও অমঙ্গলের ভয় দেখিয়ে দফায় দফায় টাকা আদায় করা হতো। এখানেই শেষ নয়,

কবিরাজি চিকিৎসার অন্তরালে, দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা সন্দিপ কুমার রায় নামে এক ব্যক্তিকে স্বপ্নে পাওয়া স্বর্ণের কৃষ্ণ মুর্তি দেয়ার প্রলোভন দেখিয়ে কবিরাজ গোপাল হাতিয়ে নিয়েছে ৮লাখ টাকা। এঘটনায় বাদি হয়ে কবিরাজ গোপালকে আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী সন্দিব বলেন কবিরাজ গোপাল কাগজপত্র ছাড়াই রোগের চিকিৎসা ও কবিরাজি করার পাশাপাশি মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে ।এর প্রকৃত তদন্ত করলে বেরিয়ে আসবে এর সাথে জড়িত প্রতারণা চক্রের একাধিক সদস্যের নাম।

স্থানীয় সচেতন মহল ,সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র ও ভুয়া কবিরাজদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024