
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভয়ানক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের আসামরাজ্য। দিন দিন পানি বৃদ্ধির পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই দুঃসময়ে আসামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ধরণের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আদানির গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
গৌতম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই সহায়তার জন্য ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই অর্থ রাজ্যের চলমান বন্যা মোকাবিলা এবং পুনর্বাসন কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আদানি ফাউন্ডেশন, আদানি স্মার্ট মিটার এবং গুয়াহাটি ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের উদ্যোগে উচ্চ আসামে বিশেষ ত্রাণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় শিবসাগরের নাজিরা মহকুমা এবং ধেমাজি জেলার শিলাপাথর এলাকায় প্রায় ৮ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে দুর্গত পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসার ওষুধ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত উপকরণ তুলে দেওয়া হচ্ছে, যাতে তাঁরা পুনরুদ্ধারের প্রথম ধাপে জরুরি প্রয়োজনগুলি মেটাতে পারেন। নাজিরা মহকুমার মোট ১৪টি গ্রাম এবং শিলাপাথরের একাধিক বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষভাবে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলগুলিকে অগ্রাধিকার দিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সবচেয়ে বিপন্ন পরিবারগুলি ও দ্রুত সহায়তা পায়। আসামের চলমান বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসন একদিকে যেমন ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করছে, তেমনই পুনর্বাসনের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ও তৈরি করছে। আদানি ফাউন্