বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান: ৩২ জন গ্রেপ্তার, ১১ মাদক কারবারির বিরুদ্ধে ১০ মামলা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ ঘোষণা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯.৩৩ পিএম
  • ২৭ Time View
২৮১ আহত যোদ্ধা ও ৯ শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
২৮১ আহত যোদ্ধা ও ৯ শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
42

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন ও নতুন বাংলাদেশের বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

সকাল ১০টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই শহরের বড়মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাজাহান আলি, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই যোদ্ধারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার অদম্য সাহস, আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন শহীদ হাফেজ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারুক, শহীদ রুদ্রের বাবা সুধীর কুমার সেন, ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শাহীন, জুলাই যুদ্ধে আহত মোস্তফা সাকিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আমির। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮১ জন যোদ্ধা এবং শহীদ ৯টি পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024