বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যা বিধ্বস্ত আসামে গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য  দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান: ৩২ জন গ্রেপ্তার, ১১ মাদক কারবারির বিরুদ্ধে ১০ মামলা মুকসুদপুরে সংবাদ সম্মেলনে ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ ঘোষণা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭.১৮ পিএম
  • ৭৯ Time View
106

সুমাইয়া নূর প্রভা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, এমপি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা সুনীল মণ্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, এনসিপির শহীদ পরিবারের সদস্য মাহমুদ হাসান, জুলাই যোদ্ধা সাকাওয়াত হোসেন এবং মোল্লা ইব্রাহিম

বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024