শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নীলফামারীতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী, সনদ ও অনুদান বিতরণ

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২.১৭ এএম
  • ২১৩ Time View
310

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি:

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নীলফামারীতে ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ ভাতাসহ এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুর নাহার নুরী এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন।

প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৫ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে ব্লক-বাটিক ট্রেডে ১৪ জন নারী এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) ট্রেডে ১১ জন পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন।রেফ্রিজারেশন ট্রেডের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৫০০ টাকা হারে ১৫ দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এছাড়া প্রতিদিন নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রপাতি বিতরণ করা হয়। পাশাপাশি পুনর্বাসনের অংশ হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান এবং সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু শিক্ষিত হলেই চলবে না, দক্ষতাও অর্জন করতে হবে। দক্ষ জনশক্তির চাহিদা, কর্মসংস্থানের সুযোগ এবং সম্মান সব ক্ষেত্রেই বেশি। তাই আত্মনির্ভরশীল হতে এবং উন্নত ক্যারিয়ার গড়তে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণী ও অনগ্রসর জনগোষ্ঠীকে কর্মমুখী করে তুলতে কাজ করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের কর্মসূচি অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
তাং:-০৫/০৭/২০২৬ ইং
মোবাইল:-০১৭১১৪১৮৩১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026