শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১.১৬ পিএম
  • ১৯৭ Time View
কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩
কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩
287

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরু শহরে টানা ঝড়বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে কাঁকানাদি এলাকার নাগোরিগারোডিতে পাহাড় থেকে একটি পাঁচিল ও মাটির বিশাল স্তূপ ধসে একাধিক বাড়ির ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল ধসে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় টালির চালের একটি বাড়ি। দুর্ঘটনার সময় ওই বাড়ির ভেতরে ছয়জন ঘুমিয়ে ছিলেন। আকস্মিক ধসে তারা বের হওয়ার সুযোগ না পেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল, পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল। কয়েক ঘণ্টার চেষ্টায় একজন পুরুষ ও দুই নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে কর্ণাটকের উপকূলীয় এলাকায় টানা ভারী বৃষ্টিপাত চলছে। বিশেষ করে ম্যাঙ্গালুরু ও দক্ষিণ কন্নর জেলা জেলায় বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ধসে পড়ার মতো ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026