শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১.০৯ পিএম
  • ২৬৪ Time View
কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
343

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা
কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে বুধবার (১ জুলাই) দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোস্তাফা মাহমুদ ইমরান তালুকদার এবং ডা. শেখ শামীমা জেরিন।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কুলাউড়া এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সারাদিন চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
চিকিৎসাসেবা নিতে আসা ৩০ বছর বয়সী রামলক্ষণ পাশী জানান, তাঁর দুই বছর বয়সী মেয়ের গলায় দুই সপ্তাহ ধরে ঘা ছিল। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রশীদ, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (মৌলভীবাজার-হবিগঞ্জ) মো. সাহাবুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আয়াজ হোসেন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত এসব মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কালিটি চা বাগানের কৃষ্ণদাস অলমিক, দিলীপ কুমার দাস, নীলকান্ত দেবনাথ, শিক্ষক সঞ্জয় দেবনাথসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026