শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ত্রিপুরায় ২ সন্তানকে পিটিয়ে হত্যা করল মদ্যপ বাবা, অভিযুক্ত গ্রেফতার 

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯.১৫ এএম
  • ১৮১ Time View
259

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের ত্রিপুরায় মদ্যপ বাবা ২ সন্তানকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ব্রু পুনবার্সন গ্রামে শনিবার (২৭ জুন) সকালে মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে। মদ্যপ অবস্থায় নিজের ২ শিশু সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত লালচুনাওমা ব্রু (৩৪) কে আটক করে তদন্ত শুরু করেছে গন্ডছড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ২ শিশু হল রিশিকা খা হামতি ব্রু (১৩) এবং প্রিহ স্মাইনা ব্রু (৪) তাঁরা অভিযুক্তেরই সন্তান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, শনিবার (২৭ জুন) সকালে মদ্যপ অবস্থায় লালচুনাওমা ব্রুর সঙ্গে তাঁর স্ত্রী রন্টারুং ব্রু (৩২) এর বচসা শুরু হয়। সেই সময় ২ শিশু কান্নাকাটি করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে একটি কাঠের টুকরো দিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আঘাতে ঘটনাস্থলে ২ শিশুর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ঘটনাস্থলে গন্ডাছড়ার এসডিপিও, থানার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা পৌঁছে ঘটনার তদন্ত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026