শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কালিয়াকৈরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য মজিবুর রহমান

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০.৩২ পিএম
  • ২৮৪ Time View
380

নাজমুল হক, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

শুক্রবার সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় অবস্থিত বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন,
“একটি শিক্ষিত জাতিই পারে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে। শিক্ষকদের হাত ধরেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাই শিক্ষার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমান বলেন,
“উপজেলার শিক্ষা পরিবারের সঙ্গে সংসদ সদস্যের এই মতবিনিময় সভা শিক্ষাক্ষেত্রের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে এবং কার্যকর সমাধানের পথ খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এএনএম খলিলুর রহমান ইব্রাহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ লতিফুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ, চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজউদ্দীন, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠি‌ত মতবিনিময় সভায় শিক্ষকদের বিভিন্ন সমস্যা, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা শিক্ষা খাতের উন্নয়নে শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026