শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১.১৭ পিএম
  • ২৮৩ Time View
399

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভারতের শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানার অন্তর্গত ভবসিন্ধু কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন প্রমিলা রায় ও তাঁর ছেলে রাজু রায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তাদের বাড়িতে শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয় এবং কোনোভাবে বাড়ির বিভিন্ন স্থানে বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে।
এ সময় বিশেষভাবে সক্ষম প্রমিলা রায় বাড়ির জানালার লোহার গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে যান ছেলে রাজু রায়। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
এদিকে একই এলাকায় আরও এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভক্তিনগর থানা পুলিশ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026