শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১০ জনের মৃত্যু, ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২.৪২ পিএম
  • ২৫৬ Time View
331

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির আগে ও চলাকালে বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রাজ্যজুড়ে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

জানা গেছে, কোচবিহার জেলায় বজ্রপাতে ২ জন, মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় ৪ জন, মালদহে ২ জন এবং পুরুলিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
অন্যদিকে, ঝড়ের তাণ্ডবে কলকাতার ধর্মতলা, মৌলালি ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটে। আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া খোলা মাঠে বা উঁচু স্থানে অবস্থান না করার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026