শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে চাঞ্চল্যকর মা হত্যাকাণ্ড: ছেলে গ্রেপ্তার শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরে ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘এজেন্ট মিট–২০২৬’ অনুষ্ঠিত শ্রীপুরে অসুস্থ শ্রমিকের ছুটি না পাওয়ার অভিযোগে কারখানায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১০ জনের মৃত্যু, ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত খান্দারপাড়ার রবিউল শেখ আর নেই, এলাকাজুড়ে শোকের ছায়া

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘর্ষ ও ভাঙচুর, আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮.৫৭ এএম
  • ৩১ Time View
42

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে চোর আটককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে উপজেলার কাঠি গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করেন। পরে তাদের মাদক প্রতিরোধ কমিটির কার্যালয়ে রাখা হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাঠি ও চিতশী গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাদক প্রতিরোধ কমিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, “আমাদের গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুল্লাহ ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। খবর পেয়ে আমরা তাদের আটক করে কার্যালয়ে রাখি এবং পুলিশকে অবহিত করি। পরে কাঠি গ্রামের লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়, কার্যালয় ও ঘরবাড়ি ভাঙচুর করে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।”
আহতদের মধ্যে ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২) ও জাহিদুল বরকতউল্লাহ (৩৮) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে কাঠি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে মারধর করিনি। বরং আমাদের লোকজনকেই মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা মারধর করে আহত করেছে।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024