বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন, এসডিজি কমিটির সভা অনুষ্ঠিত সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান কলাপাড়ায় তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২ পুণ্যার্থী মুকসুদপুরে ৩৯ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি কাজে যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ যুবক উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত অন্তত ১৫ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান

কাজে যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ যুবক

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২.০৬ এএম
  • ৩৬ Time View
কাজে যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ যুবক
কাজে যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ যুবক
61

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি :

ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকালে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিন্টু শীল ও কৃষ্ণ হালদার। তারা ফাঁসিদেওয়া মহকুমার কাশীরাম এলাকার বাসিন্দা এবং ফুলবাড়ি এলাকার একটি চানাচুর কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুটিতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন দুই বন্ধু। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর জাতীয় সড়কের ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে তাদের স্কুটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় কাশীরাম এলাকাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই যুবকের অকাল মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024