শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু 

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬, ১২.৫১ পিএম
  • ২৬৭ Time View
গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু 
গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু 
375

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

গরমে পুড়ছে ভারতের তেলঙ্গানা। গরমে মরসুমে এ রাজ্যে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তেলঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটির তথ্য বলছে, রাজ্যের ১৬টি জেলা তাপপ্রবাহের কবলে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। চূড়ান্ত সতর্কতা ও জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী দু, তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, তেলঙ্গানার ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে। সেখানে তাপমাত্রা ৪৬•৫ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে জগতিয়ালের ধর্মপুরী, করিমনগরের গঙ্গাধারা, মানচেরিয়ালের কাসিগেট, নিজামাবাদের ইয়েরগাটলা, পেড্ডাপল্লির কামানপুর, রাজন্না সিরসিলার কোনরাওপেটা, সূর্য পেটের মোথে। ৪৬•৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে হনুমান কোন্ডার কামালপুরে, জয়শংকর ভুপাল পল্লির মোগুলাপল্লি, খাম্মামের খাম্মান, মুলুগু জেলার এটুরুনগরম, নির্মলের খানাপুর। মহবুবানগরের থোরুরে ৪৬•২ ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় রয়েছে সিদ্দপেটের কোহেড়া, ওয়ারাঙ্গলের পর্বতগিরি। জনগাওঁয়ের চিলপুরে ৪৫•৮, আদিলাবাদের ইন্দ্রভ্যালিতে ৪৫•৬ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026