রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাউনিয়ায় নিখোঁজেরএকদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫.১৩ পিএম
  • ৩৩৫ Time View
কাউনিয়ায় নিখোঁজেরএকদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
কাউনিয়ায় নিখোঁজেরএকদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
452

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে মঙ্গলবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের আব্দুস সালাম (৬০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে সোমবার সাড়ে তিনটার দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে গিয়ে খোঁজ খুঁজি শুরু করেন। এসময় নদীর ধারে তার ব্যবহৃত গামছা ও লুঙ্গি পাওয়া গেলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ধারনা করা হয় নদীতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে গেছে । ওইদিন স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। পরদিন মঙ্গলবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে ঘটনাস্থল তিস্তা নদীতে অভিযান চালিয়ে আব্দুস সালাম (৬০) এর লাশ উদ্ধার করে। তিনি গদাই গ্রামের আইনুদ্দিন মন্ডলের পুত্র। এ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন পানিতে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024