সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

১৪তম শুকান্ত মেলা-২০২৬ অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১.৫৩ পিএম
  • ৩২৯ Time View
১৪তম শুকান্ত মেলা-২০২৬ অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন
১৪তম শুকান্ত মেলা-২০২৬ অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন
409

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ আজকের জাগরণ 

শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো “১৪তম শুকান্ত মেলা-২০২৬”। দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম,
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব কে এম বাবর,
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব এস. এম. জিলানী,
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুল্লাহ,
এবং জেলা পরিষদের প্রশাসক জনাব শরীফ রফিকুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ ও প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024