সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬, ১০.৩৪ পিএম
  • ১৮৮ Time View
গোপালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
গোপালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
296

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে রবিবার, ১১/০৫/২০২৬ খ্রি. তারিখে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
বক্তারা আরও বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন কার্যক্রমের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী হয়ে উঠছে।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024