সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুহূর্তেই ছাই ৭টি ঘর, মুকসুদপুর উপজেলার উজানিতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন গাজীপুরে ৫ মরদেহের পাশে পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগপত্র উদ্ধার স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ডিজিটাল প্রচারে জোর ইসির ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঝলকানি দেখা গেল বাংলাদেশের আকাশে মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: ধোলাই মার্কেটের আইস প্ল্যান্ট মালিককে জরিমানা দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ ডিজিটাল সেন্টার হবে দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ঠিকানা

মুহূর্তেই ছাই ৭টি ঘর, মুকসুদপুর উপজেলার উজানিতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ৩৬ Time View
মুহূর্তেই ছাই ৭টি ঘর, মুকসুদপুর উপজেলার উজানিতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি
মুহূর্তেই ছাই ৭টি ঘর, মুকসুদপুর উপজেলার উজানিতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি
54

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা উপজেলার উজানি ইউনিয়ন এর বরমপাল্টা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবারের সাতটি বসতঘর মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি নতুন করে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের মানবিক সহায়তায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে। স্থানীয়রা এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024