রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ডিজিটাল প্রচারে জোর ইসির

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬, ২.১৫ এএম
  • ২৫৩ Time View
স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ডিজিটাল প্রচারে জোর ইসির
363

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

স্থানীয় সরকার নির্বাচনকে আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্বাচনি প্রচারের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারবিহীন প্রচারের ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পরিবেশ দূষণ কমবে এবং প্রচারণা আরও শৃঙ্খলিত ও আধুনিক হবে বলে মনে করছে কমিশন।

ইসি সচিবালয়কে ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনী খসড়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনীতে পোস্টার নিষিদ্ধের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের নিয়মও নির্ধারণ করা হবে।

নতুন পরিকল্পনায় স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতে এসব নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ায়, এমপিদের প্রভাব যাতে নির্বাচনি প্রক্রিয়ায় না পড়ে সে বিষয়ে কঠোর বিধান যুক্ত করার কথা ভাবছে ইসি।
এছাড়া উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য নির্মিত কার্যালয় নির্বাচনি কাজে ব্যবহৃত হতে পারে—এমন আশঙ্কা থেকে তা নিয়ন্ত্রণে নতুন ধারা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা বিধিমালায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্রের ফরম সংশোধন, হলফনামায় বিদেশে থাকা সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা বাতিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচারের সুযোগ রাখা হলেও অপব্যবহার রোধে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বিষয়ে আলাদা নীতিমালা তৈরি করা হবে।
বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টির বেশি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচন দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের সময়ও অতিক্রান্ত হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা বলছেন, নতুন এই সংস্কার কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণা আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব হবে এবং প্রার্থীদের জন্য অংশগ্রহণের সুযোগও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024