শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঝলকানি দেখা গেল বাংলাদেশের আকাশে

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬, ২.০০ এএম
  • ২১১ Time View
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঝলকানি দেখা গেল বাংলাদেশের আকাশে
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঝলকানি দেখা গেল বাংলাদেশের আকাশে
346

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

ভারতের ওড়িশ্যা (Odisha) উপকূলীয় অঞ্চল থেকে দূরপাল্লার একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) পরীক্ষামূলক উৎক্ষেপণের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আকাশে রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষ আকাশে উজ্জ্বল আলোকরেখা ও ধোঁয়াটে আলোর বিচ্ছুরণ দেখতে পান।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় (PIB) এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO পূর্বঘোষণা অনুযায়ী ৭ ও ৮ মে ওড়িশ্যা উপকূল থেকে একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়। ধারণা করা হচ্ছে, এটি অগ্নি সিরিজের অগ্নি-৪, অগ্নি-৫ অথবা অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেনি। তবে মহাকাশে উঠে পুনরায় নিচে নামার সময় বায়ুমণ্ডলের ঘর্ষণ, ধুলো ও প্রবল বাতাসের কারণে মিসাইলটির কিছু অংশ জ্বলে ভস্মীভূত হয়। এ সময় সৃষ্ট আলোকবিচ্ছুরণ এবং রকেটের প্রপালশন সিস্টেমের এক্সহস্ট ও জ্বালানির ধোঁয়া দূরবর্তী অঞ্চল থেকেও দৃশ্যমান হতে পারে।
জানা গেছে, ক্ষেপণাস্ত্রটির গতিপথ ও ট্রাজেক্টরি পূর্বপরিকল্পিত ছিল এবং নির্ধারিত সময় শেষে এটি ভারত মহাসাগরে পতিত হয়। উৎক্ষেপণের আগে ভারত মহাসাগরের প্রায় ৩ হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকায় NOTAM (Notice to Airmen) জারি করে সাময়িক সতর্কতামূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সামরিক পরীক্ষার সময় মহাকাশ ও বায়ুমণ্ডলে সৃষ্ট আলোক প্রতিফলনের কারণে পার্শ্ববর্তী দেশের আকাশেও এমন আলোকচ্ছটা দেখা যাওয়া অস্বাভাবিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026