শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডিজিটাল সেন্টার হবে দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ঠিকানা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০.৩৪ পিএম
  • ৫৭০ Time View
ডিজিটাল সেন্টার হবে দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ঠিকানা
ডিজিটাল সেন্টার হবে দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ঠিকানা
754

দেশের তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করতে এবং ডিজিটাল সেন্টারগুলোকে স্থানীয় পর্যায়ের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে অনুষ্ঠিত হয়েছে “স্কিলস ফিউশন সেন্টার” বিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালা।

এটুআই-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন এলাকার ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ডিজিটাল সেন্টারভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, দক্ষতা উন্নয়ন, সনদভিত্তিক প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (নিবন্ধন ও সার্টিফিকেশন) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, এনডিসি; এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক; যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর; মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খোরশেদ আলম খান; যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) (যুগ্ম সচিব) প্রিয়া সিন্ধু তালুকদার; ইউএনডিপি-এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ের এবং ফিউচার নেশনের প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম।

বক্তারা বলেন, “স্কিলস ফিউশন সেন্টার” উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল সেন্টারগুলোকে শুধু নাগরিক সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তরুণদের দক্ষতা অর্জন, ক্যারিয়ার সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সংযোগস্থল হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে গ্রামীণ তরুণ-তরুণী, নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং চাকরি প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় থেকেই আধুনিক প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

কর্মশালায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, ইউএনডিপি, ফিউচার নেশন এবং এটুআই-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় ডিজিটাল সেন্টারভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত, কাঠামোবদ্ধ ও কর্মসংস্থানমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026