শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা সমাজবাদী পার্টির সুপ্রিমো

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮.৩০ পিএম
  • ২২৪ Time View
ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা সমাজবাদী পার্টির সুপ্রিমো
ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা সমাজবাদী পার্টির সুপ্রিমো
334

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

উত্তরপ্রদেশের মডেলে পশ্চিমবঙ্গে ও নির্বাচনে কারচুপি হয়েছে। এখানেও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। রাজ্যে পালাবদলের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে একথা জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সোমবার (৪ মে) রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার (৭ মে) অখিলেশ মমতার কালীঘাটের বাড়িতে আসেন। নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে শুভেচ্ছা জানান অখিলেশ। তারপর মমতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়,, ” আপনি হারেননি”। গণতন্ত্রের বাঁচানোর লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা ও দিয়েছেন অখিলেশ। অখিলেশ আরও বলেন,”পশ্চিমবঙ্গে নির্বাচনে বেইমানি হয়েছে। এইবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়া গিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডার গ্রাউন্ডের লোকজন মিলে এই নির্বাচন করিয়েছে।  নির্বাচনে লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীকে হারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের উচুঁ পদের লোভ দেখিয়ে ভোট করানো হয়েছে। ” পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ও প্রশ্ন তুলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026