রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৬০ পিস ট্যাপেন্টাডল সহ যুবক গ্রেপ্তার!

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬, ১১.৪৭ পিএম
  • ২৬৯ Time View
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৬০ পিস ট্যাপেন্টাডল সহ যুবক গ্রেপ্তার!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৬০ পিস ট্যাপেন্টাডল সহ যুবক গ্রেপ্তার!
409

আরিফুল ইসলাম আরিফ- নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে সদর থানার দুবাছড়ী গ্রামের জয়নাল আবেদীনের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল আলম, মো. জুলফিকার আলীসহ একটি বিশেষ দল লক্ষ্মীচাপ-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন নুরুজ্জামানকে ঘেরাও করে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে একটি পলিথিন প্যাকেটে রাখা ৬০ পিস কমলা রঙের যেট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ০.২৭ গ্রাম হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট ওজন ১৬.২ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত সিলগালা করা হয় এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন (খাসপাড়া) গ্রামের মো. ওসমান গনি ও মোছা. জুলেখা বেগমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নীলফামারী সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। জব্দকৃত আলামত বিভাগীয় হেফাজতে রয়েছে এবং দ্রুতই তা আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024