রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে এলডিডিপি’র আওতায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬, ১১.২৬ পিএম
  • ১৯১ Time View
দিনাজপুরে এলডিডিপি’র আওতায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ
দিনাজপুরে এলডিডিপি’র আওতায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ
287

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দিনাজপুর সদর-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আব্দুর রহিম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম। এছাড়াও দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কচি, ৬ নং ওয়ার্ড সভাপতি জন্স এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৬৮০ জন খামারীর মাঝে বিভিন্ন ডেইরি সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে খামার উন্নয়নে কাজে লাগাতে হবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024