অরুণাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে ইঞ্জিনিয়ারের মৃত্যু
Update Time :
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮.২৫ এএম
১১
Time View
অরুণাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে ইঞ্জিনিয়ারের মৃত্যু
অরুণাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে ইঞ্জিনিয়ারের মৃত্যু
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ শনিবার (২৫ এপ্রিল ) ভারতের উত্তর - পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। কেয়ি পান্যোর জেলার পোটিন এলাকায় ভূমিধসের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। জানা যায়, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় আচমকাই পাহাড়ি ঢাল থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। সেই সময় ফর্চুনার গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ার। পাথরটি সরাসরি গাড়ির উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম ডেকেন সোরাং। তিনি ক্রা দাড়ি জেলার পিপ সোরাং এলাকায় গ্রামীণ কর্ম দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায়...
23
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
শনিবার (২৫ এপ্রিল ) ভারতের উত্তর – পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। কেয়ি পান্যোর জেলার পোটিন এলাকায় ভূমিধসের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। জানা যায়, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় আচমকাই পাহাড়ি ঢাল থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। সেই সময় ফর্চুনার গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ার। পাথরটি সরাসরি গাড়ির উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম ডেকেন সোরাং। তিনি ক্রা দাড়ি জেলার পিপ সোরাং এলাকায় গ্রামীণ কর্ম দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে খারাপ আবহাওয়ার সময় বিশেষ করে ভূমিধস প্রবণ এলাকায় যাতায়াতে সর্তক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।