শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ নীলফামারীর অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়েছে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল খন্দকারের নির্বাচন ইশতেহার ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে নারিকেল চারা বিতরণ গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিলিগুড়িতে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ, নিহত ১

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮.২০ এএম
  • ১৫৮ Time View
শিলিগুড়িতে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ, নিহত ১
শিলিগুড়িতে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ, নিহত ১
221

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ। ঘটনায় মৃত্যু হল ১ জনের। অন্যজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে। জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ) গভীর রাত থেকে এলাকায় গরু চোরের আতংক ছড়ায়। শনিবার (২৫ এপ্রিল ) সকালে সন্দেহজনক ২ ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাদেরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ১জনকে মৃত বলে ঘোষণা করে। অপরজনকে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা যায়, ২ ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায়। তবে এখনও তাদের পরিচয় ঠিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024