বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৪৮ পিএম
  • ৫৭৮ Time View
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, সদস্য-সচিব মোঃ সাইফুল ইসলাম পান্নু
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, সদস্য-সচিব মোঃ সাইফুল ইসলাম পান্নু
729

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ জনাব মোঃ আব্দুল কাইয়ুমকে সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জনাব মোঃ সাইফুল ইসলাম পান্নু কে সদস্য-সচিব করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবগঠিত এ অ্যাডহক কমিটি উপজেলার ক্রীড়া কার্যক্রম পরিচালনা, খেলাধুলার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আনিছ কবির স্বাক্ষরিত এ অফিস আদেশ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026