শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খান্দারপাড়া পূর্বপাড়া (বাজার সংলগ্ন) কবরস্থানের মাটি ভরাট কাজের উদ্বোধন ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের আশঙ্কা—ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬.৩৪ পিএম
  • ৪২ Time View
চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ
62

চাঁদার পুরো টাকা না পেয়ে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পঞ্চানন বর্মণ নামে এক স্কুলের দপ্তরিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুখুরীর ময়না পাড়া গ্রামে।

পঞ্চানন বর্মণ (৩৫) কৃষ্ট নারায়ণ বর্মণের ছেলে ও পেশায় স্কুল দপ্তরি। গত বুধবার (৪ মার্চ) তিনি সাতজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—মৃত হরগোবিন্দ বর্মণের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মলিন্দ্র নাথ, সিংগিয়া গ্রামের আহসান হাবিবের ছেলে ও বালিয়া ইউপি সদস্য আলমগীর হোসেন গয়া, মৃত বিপিন বর্মণের ছেলে গ্রাম পুলিশ পরেশ চন্দ্র, সাবেক ইউপি সদস্য নীলেন্দ্র নাথের ছেলে সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র বর্মণ, হরিকিশোর বর্মণের স্ত্রী মুক্তি রানী, তার ছেলে রতন চন্দ্র ও স্ত্রী রিনা রানী।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি আলুর খেতে কাজের জন্য রিনা রানীকে ডাকতে যান পঞ্চানন। রিনা পরে আসবেন বলে জানান। পাশেই কাজ করছিলেন তার নানী ধলেশ্বর বালা। পরে পঞ্চানন বাড়ি ফিরে আসেন। সন্ধ্যার পর রিনার স্বামী ও পরিবারের লোকজন অভিযোগ তোলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে পঞ্চানন ধর্ষণ করেছেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে গেলে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ‘সালিশি’ বসান। সালিশে তারা রিনার পক্ষে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পঞ্চানন ধর্ষণের অভিযোগ অস্বীকার করলে লাঠিসোঁটা দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আপোসের নামে সাদা কাগজে স্বাক্ষর নেন উভয় পক্ষ এবং ৫ লাখ টাকার ফাঁকা চেক ও ৩০ হাজার টাকা নগদ নেন অভিযুক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024