শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খান্দারপাড়া পূর্বপাড়া (বাজার সংলগ্ন) কবরস্থানের মাটি ভরাট কাজের উদ্বোধন ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের আশঙ্কা—ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬.২৫ পিএম
  • ৯৪ Time View
মুকসুদপুরে বিএনপি নেতা রানা ঠাকুরের মা কানন বালা ঠাকুরের মৃত্যুতে শোক
মুকসুদপুরে বিএনপি নেতা রানা ঠাকুরের মা কানন বালা ঠাকুরের মৃত্যুতে শোক
116

কাজী ওহিদ- বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাংগা গ্রামের বাসিন্দা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য স্বর্গীয় কার্তিক চন্দ্র ঠাকুরের সহধর্মিণী এবং উপজেলা বিএনপির নেতা রানা ঠাকুরের মা কানন বালা ঠাকুর আর নেই।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুর ২টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পুত্র ও সাত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৫০ সালের ১১ আগস্ট গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের আচার পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার স্বামী কার্তিক চন্দ্র ঠাকুর একজন রাজনীতিবিদ হওয়ায় স্বামীর পাশাপাশি তিনিও জন্মভূমির মাটি ও মানুষের প্রতি গভীর টান থেকে সারাজীবন মানবসেবা ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

এই মহীয়সী নারীর মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024