শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খান্দারপাড়া পূর্বপাড়া (বাজার সংলগ্ন) কবরস্থানের মাটি ভরাট কাজের উদ্বোধন ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের আশঙ্কা—ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬.০১ পিএম
  • ৪৮ Time View
মজুত ছিল হাজার হাজার লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন; ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মজুত ছিল হাজার হাজার লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন; ভ্রাম্যমাণ আদালতের অভিযান
72

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে মজুত তেল যাচাই করেন।
এ সময় দেখা যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে।
মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করার অপরাধে পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জাকির মুন্সী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024