শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক জবাবদিহির আহ্বান এনসিপির নাসিরুদ্দিন-সারজিসের গোয়ালন্দে মহররমের শোক মিছিলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু মধ্যপ্রদেশে মহরমের শোভাযাত্রায় তাজিয়া স্পর্শ করল হাইভোল্টেজ তার, নিহত ৩, আহত ১০ কালিয়াকৈরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য মজিবুর রহমান নীলফামারীতে মাদকবিরোধী দিবস পালিত: ‘মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় শোক মুকসুদপুরের ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন নীলফামারীতে চাঞ্চল্যকর মা হত্যাকাণ্ড: ছেলে গ্রেপ্তার শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২.০৫ এএম
  • ৩৩৬ Time View
মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
460

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি ঘিরে সকাল থেকেই উপজেলা জুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।

২৬ মার্চ বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও মুকসুদপুর উপজেলা পরিষদের মুখ্য উপদেষ্টা মো. সেলিমুজ্জামান সেলিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আরিফ কবির। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে শহীদ বেদি পরিণত হয় শ্রদ্ধা নিবেদনের মিলনমেলায়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে মুকসুদপুর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন-এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পৃথকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু-এর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024