শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক জবাবদিহির আহ্বান এনসিপির নাসিরুদ্দিন-সারজিসের গোয়ালন্দে মহররমের শোক মিছিলে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু মধ্যপ্রদেশে মহরমের শোভাযাত্রায় তাজিয়া স্পর্শ করল হাইভোল্টেজ তার, নিহত ৩, আহত ১০ কালিয়াকৈরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন সংসদ সদস্য মজিবুর রহমান নীলফামারীতে মাদকবিরোধী দিবস পালিত: ‘মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় শোক মুকসুদপুরের ৪নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন নীলফামারীতে চাঞ্চল্যকর মা হত্যাকাণ্ড: ছেলে গ্রেপ্তার শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু কলাপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখঁন্দক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার

২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১.৪২ পিএম
  • ৩৭৮ Time View
গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
503

 গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- আজকের জাগর

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ে অবস্থিত ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফ রফিকুজ্জামান এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা শহীদদের স্মরণে নীরবতা পালন করে এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


পুষ্পস্তবক অর্পণের পরে জেলা প্রশাসকের আয়োজন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালিয়ে ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞের সৃষ্টি করে। তিনি আরও বলেন, এই গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024