শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮.১৯ পিএম
  • ২৫৬ Time View
379

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026