সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯.১৪ পিএম
  • ৩২১ Time View
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়
417

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন “আজকের জাগরণ” অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর আলম শেখ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনটি মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করি। তাই ঈদের এই শুভক্ষণে সবাইকে মানবিকতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নূর আলম শেখ বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, কল্যাণ ও উন্নতি দান করুন।
পরিশেষে তিনি “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024