মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২.৪০ পিএম
  • ৪৯৬ Time View
মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
600

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিলু মুন্সি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবার সদস্য ও এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের মুকসুদপুর–বড়ইতলা সড়কে কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত নিলু মুন্সির পরিবারের সদস্যসহ কমলাপুর গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার দেখা যায়। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, নিলু মুন্সি একজন সাধারণ মানুষ ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঘটনার ১১ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি—কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে মুকসুদপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম তাদের গ্রেপ্তারে কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিলু মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024