সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগের আলোচনা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫.১৫ এএম
  • ৫৭৮ Time View
সাবেক প্যানেল মেয়র মোয়াজ্জেম হোসেন মিন্টুকে দায়িত্ব দেওয়ার দাবি স্থানীয়দের
সাবেক প্যানেল মেয়র মোয়াজ্জেম হোসেন মিন্টুকে দায়িত্ব দেওয়ার দাবি স্থানীয়দের
686

নিজস্ব প্রতিনিধি | মুকসুদপুর, গোপালগঞ্জ:

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এ প্রেক্ষাপটে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় সম্ভাব্য প্রশাসক নিয়োগ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সরকার বিভিন্ন পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে পারে—এমন সম্ভাবনা সামনে আসায় মুকসুদপুর পৌরসভায়ও সম্ভাব্য প্রশাসক নিয়ে আলোচনা চলছে। পৌর এলাকার বিভিন্ন মহলে এ বিষয়ে মতামত প্রকাশ করতে দেখা গেছে।
পৌর এলাকার একাংশের বাসিন্দাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলে নাগরিক সেবার কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। তাদের দাবি, সাবেক প্যানেল মেয়র ও সাবেক পৌর কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টুকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার কারণে মোয়াজ্জেম হোসেন মিন্টু পৌরসভার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদা সম্পর্কে সুপরিচিত। ফলে তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে দায়িত্ব অর্পণ করা হলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে তারা মনে করেন।
এছাড়া স্থানীয়দের একটি অংশ মনে করেন, একজন অভিজ্ঞ প্রশাসকের নেতৃত্বে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হতে পারে।

তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া সাপেক্ষেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
মুকসুদপুর পৌরবাসীর প্রত্যাশা—যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে পৌরসভার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024