শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৬৫৭ Time View
মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি
810

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ইকরা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে মুকসুদপুর বাজার এলাকায় আজ ৩০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, খেজুর, মুড়ি, ছোলা, ইসুবগুল ভুসি, চিনি, লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইকরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুকসুদপুর বাজারে যেন আর কাউকে দারে দারে ভিক্ষা করতে না হয়—এমন লক্ষ্য নিয়েই তারা এই কার্যক্রম শুরু করেছে। রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়িত্ব মনে করে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সংগঠনের ফাউন্ডার আবুল বাশার তুহা বলেন, সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই মুকসুদপুরে কেউ যেন অভাবের কারণে মানুষের কাছে হাত না পাতে। সেই লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, আগামী সোমবার আরও ২০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি কারও বাড়ির আশেপাশে কোনো ভিক্ষুক বা অসহায় মানুষ থাকেন, তাহলে তাদের তথ্য দিতে মুকসুদপুর নিউজ-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিচুর রহমান রুবেল বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে মুকসুদপুরে ভিক্ষাবৃত্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমরা চাই মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।
স্থানীয়রা ইকরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026