মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.২৪ পিএম
  • ৩৪৭ Time View
গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
450

নিজস্ব প্রতিনিধি : আজকের জাগরণ

গোপালগঞ্জে পৃথক তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। একই সময় টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, রাত সাড়ে সাতটার দিকে নিলারমাঠ এলাকায় সড়কের ওপর কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একইভাবে রাত আটটার দিকে বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, গুয়াধানা এলাকার বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024