সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০৩ এএম
  • ৪৯৬ Time View
গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক
গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক
658

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে নিজের তিন বছর বয়সী কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা সেতু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার প্রায় ১৬ দিন পর শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘরের একটি ট্রাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের কথিত প্রেমিক মিরাজ মোল্লা পলাতক রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার রুবেল শেখের সঙ্গে সেতু বেগমের বিয়ে হয়। রুবেল শেখ বর্তমানে সৌদি আরবে কর্মরত। তাদের একমাত্র সন্তান ছিল তিন বছর বয়সী ফারিয়া। স্বামী প্রবাসে থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুরের বাসিন্দা মিরাজ মোল্লার সঙ্গে সেতুর পরিচয় হয়, যা পরে পরকীয়া সম্পর্কে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় সেতু বেগম ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহটি ঘরের একটি ট্রাঙ্কে লুকিয়ে রেখে তিনি ওই ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
পুলিশ জানায়, কিছুদিন পর ওই ব্যক্তি সেতুকে ফরিদপুরে তার আত্মীয়ের বাড়িতে রেখে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সেতু হত্যার কথা স্বীকার করেন। শনিবার তার মা ও মামা তাকে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করলে পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে ট্রাঙ্ক খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন,
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মা সেতু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024