মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.২৬ পিএম
  • ৩৭৬ Time View
মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন
মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন
464

নিজস্ব প্রতিনিধি মুকসুদপুর (গোপালগঞ্জ): আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার ই-মিউটেশন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে মুকসুদপুর উপজেলা। দায়িত্ব গ্রহণের পর থেকে ই-মিউটেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জেলার পাঁচটি উপজেলার মধ্যে মুকসুদপুর উপজেলা দীর্ঘদিন ৪র্থ বা ৫ম অবস্থানে ছিল। তবে মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সার্বিক দিকনির্দেশনা এবং উপজেলা ভূমি পরিবারের সদস্যদের নিরলস প্রচেষ্টায় বর্তমানে মুকসুদপুর উপজেলা জেলার মধ্যে ১ম অবস্থানে উন্নীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অর্জিত এই অবস্থান ধরে রাখা এবং ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিনি পূর্বে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে একাধিকবার সারা দেশের ই-মিউটেশন কার্যক্রমে ১ম স্থান অর্জনের অভিজ্ঞতা অর্জন করেছেন।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে মাত্র ১ দিনের মধ্যেই নামজারি সম্পন্ন করা সম্ভব বলে জানানো হয়েছে। নামজারির নির্ধারিত মোট ফি ১,১৭০ টাকা, যা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পরিশোধযোগ্য।

ভূমি সংশ্লিষ্ট সেবা গ্রহণে জনগণকে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024