শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যে যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, রাশিয়ার বাংলাদেশ দূতাবাসে চাকরি।

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ৭৬০ Time View
348

রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ দূতাবাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে কাউন্সিলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাশান ফেডারেশনের মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে কাউন্সিলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে একজন কর্মকর্তা নেওয়া হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।কাউন্সিলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার সাইন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৫ম বা তদূর্ধ্ব গ্রেডের সম-পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের মধ্য থেকে এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে নিউক্লিয়ার এবং বিদ্যুৎ বা তড়িৎ বিষয়ে উচ্চতর কারিগরি জ্ঞানসহ রাশান ভাষা জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যে ভাবে করবেন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদেরকে নিজ প্রতিষ্ঠানকে জানিয়ে  ‘জীবন বৃত্তান্ত ছক’ পূরণ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবিসহ সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (দৃঃআঃ উপসচিব, অধিশাখা-২০) বরাবর আবেদন করতে হবে। এছাড়া, আবেদনকারীকে পূরণকৃত ‘জীবনবৃত্তান্ত ছক’-এর সফট কপি পিডিএফ এবং মাইক্রোসফট ওয়ার্ড (‘নিকস’ ফন্টে) ই-মেইলে (section20@most.gov.bd) পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026