সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২.৫৪ পিএম
  • ১২৯ Time View
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত
164

বেনাপোল প্রতিনিধি | মনির হোসেন: আজকের জাগরণ 

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০টি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে চলতি বছর আর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

সোমবার (১৯ জানুয়ারি) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সুপারিশ, কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পরীক্ষার্থীর সংখ্যা নিয়মের তুলনায় কম হওয়া এবং অনেক ক্ষেত্রে কেন্দ্র না রাখার জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব কেন্দ্র স্থগিত করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী জানান, পরীক্ষার নিয়ম অনুযায়ী একটি কেন্দ্রে ন্যূনতম ২০০ জন পরীক্ষার্থী থাকতে হবে। কিন্তু স্থগিত করা কেন্দ্রগুলোতে গত দুই থেকে তিন বছর ধরে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। এসব কারণে পরীক্ষা পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছিল।
তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে চলে যাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা কেন্দ্র বাতিলের জন্য বোর্ডে আবেদন করেন।
স্থগিত করা কেন্দ্রগুলো হলো—
সাতক্ষীরা জেলার তালা সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়;
খুলনা জেলার রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, রোটারী স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাবলা আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, বি.কে. ইউনিয়ন ইনস্টিটিউশন ও খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়;
যশোর জেলার মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়;
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ও জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়;
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়;
চুয়াডাঙ্গা জেলার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, “স্থগিত করা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার নিয়ম অনুযায়ী পর্যাপ্ত নয়। এছাড়া জেলা প্রশাসনের সুপারিশ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ২০টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। ফলে এসব কেন্দ্রে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।”
কেন্দ্র স্থগিত সংক্রান্ত সিদ্ধান্তের চিঠি সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি অবগতির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024